প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বাম পা হারানো আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে শারীরিক সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক চলাফেরায় সমস্যায় থাকা এই ব্যক্তির চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আব্দুর রহিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাম পা হারানোর পর থেকে দৈনন্দিন চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছিলেন তিনি। এ অবস্থায় তার চলাচলের সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।