বিশ্বের ১২৫টি দূষিত শহরের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ১১ মিনিটে শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ৩৭৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ৩০৪ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল দ্বিতীয়, ২৯২ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ এবং ১৮০ স্কোর নিয়ে কলকাতা পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। আর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বায়ু বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে রাজধানীর বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে। অন্যদিকে, বর্ষাকালে বায়ুর মান তুলনামূলকভাবে উন্নত হয়।