

রাজধানীর পোস্তগোলা আয়রন মার্কেটে আগুন লাগার ঘটেনা ঘটেছে। বোরবার ভোর ৪ টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার ৬ মিনিটের মাথায় ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় আরো ৩টি ইউনিটসহ মোট ১২ টি ইউনিট পোস্তগোলা আয়রন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখনো কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণগাঁও বাজারের কাঠ ও ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।



