Ad

জোড়া খুনের মাস্টারমাইন্ডসহ চারজন র‌্যাবের জালে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
VPYZ9cTdDrB7fdXP4Wjc3UXpX3n3H1Zn1UEVMNfn
Durbin News

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার মাস্টার মাইন্ডসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শনিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন দূরবীন নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিপু হত্যার মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার নাম আরফান উল্লাহ ওরফে দামাল।

শুক্রবার (১ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানান ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

তিনি জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর থেকে দামালকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা একটি রিভারবারও জব্দ করা হয়েছে।এ সময় তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত রিভালবারটি টিপু হত্যায় ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানান রিফাত রহমান শামীম।

পাশাপাশি গ্রেপ্তারকৃত দামালকে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়।

ডিবি সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত দামাল স্থানীয় যুবলীগ নেতা। টিপু হত্যার আগে তিনিসহ ৪-৬ জন সন্ত্রাসী কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থার অফিসে একটি গোপন বৈঠক করেন। সেই বৈঠকেই টিপুকে হত্যার সর্বশেষ ও চূড়ান্ত পরিকল্পনা করা হয়।

টিপু হত্যার ঘটনায় রিমান্ডে থাকা শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলেও জানায় ডিবি। এই হত্যাকাণ্ডের কারণ ও মাস্টারমাইন্ডের নামও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আরো জানা যায়, টিপু হত্যায় একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। দামালের কাছ থেকে যে রিভালবারটি জব্দ করা হয়েছে সেটি পাকিস্তানে তৈরি করা। টিপু হত্যায় ব্যবহৃত অস্ত্রটি একই জায়গায় তৈরি করা হয়েছে। দুটিই একই অস্ত্র কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, টিপু হত্যায় মূল শ্যুটারের বাইরেও একটি ব্যাকআপ টিম ছিল। তবে কেউই কাউকে সেভাবে চিনতেন না। পুরো বিষয়টা সমন্বয় করেছেন মুসা। তবে তার অবস্থান সম্পর্কে এখনো জানা যায়নি।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। এ সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের আরেক এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন টিপুর গাড়িচালক মুন্নাও।

এ ঘটনায় শুক্রবার টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন।

টিপু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যহত আছে বলে জানান ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad