Ad

১০ হাজার কি. মি. নৌপথ তৈরি করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1JUi2to8RG9rmMBaj9iZFRr0fbMFNkh6fOPOcZDr
Durbin News

সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন খালিদ নৌপরিবহন প্রতিমন্ত্রী মাহমুদ চৌধুরী। একইসঙ্গে অল্প কিছুদিনের মধ্যে রাজধানীর পাশে বুড়িগঙ্গা নদীতে নৌভ্রমণ করা যাবে বলেও তিনি জানান।

সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিলের ওপর আলোচনায় খালিদ মাহমুদ চৌধুরী প্রসঙ্গক্রমে এ কথা জানান। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা বন্দরে দুর্নীতির অভিযোগ তোলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, এই বন্দর থেকে গাড়ি উধাও হয়ে যায়। এখানে চুরি হয়, মাদক চোরাচালান হয়। এসব বন্ধ করতে হবে। এই বন্দরটি ২০০৮ সাল পর্যন্ত মৃত বন্দর ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এই বন্দরটি সচল হয়। তবে যে দুষ্ট চক্র আছে তাদের প্রতিহত করতে হবে।

গণফোরামের সদস্য মোকাব্বির খান বলেন, এই আইনে বন্দর কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যাতে মনে হচ্ছে অনেক সমন্বয়হীনতা আছে। এটা দুর্নীতি ব্যাপকভাবে উৎসাহিত করবে। দুর্নীতি ব্যাপকভাবে প্রসার লাভ করবে।

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম তার বক্তব্যে মোকাব্বিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। মুজিবুল হক চুন্ন বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদীর দখল মুক্ত করেছেন সাহসিকতার সঙ্গে। তিনি অবৈধ দখলমুক্ত করে জায়গা উদ্ধার করে সরকারের অধীনে এনেছেন। আমরা ভালো কাজের জন্য ধন্যবাদ জানাই।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখল মুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এতো কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে। এটা যেন আর দখল হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক সময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।

বিএনপির রুমিন ফারহানা বলেন, বন্দরে দুর্নীতি আছে। পণ্য ছাড় করাতে বন্দরগুলো যথেষ্ট সেবা দিতে পারছে না। এর মধ্যেই ভারতকে পণ্য পরিবহনে বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এতে ভারতের অনেক সাশ্রয় হবে। বিনিময়ে আমাদের কি আসবে?

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মৃতপ্রায় এই বন্দরকে সচল করার উদ্যোগ নেওয়া হয় এবং কিছু উদ্যোগ বাস্তবায়ন হয়। কিন্তু পরে জামায়াত-বিএনপি এসে আবার পূর্বের অবস্থায় নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১৩ বছরে এই বন্দরে অনেক উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু হয়ে গেলে এই বন্দর অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

খালিদ মাহমুদ চৌধুরী বিএনপির রুমিন ফারহানার ঘুষ দুর্নীতির অভিযোগের সমালোচনা করে বলেন, ঘুষ দুর্নীতির কি সমস্যা তা আপনারা হারে হারে টের পাচ্ছেন। আপনাদের একজন পলাতক এবং একজন জেলে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখন আর হাওয়া ভবন নাই, হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে। যারা চোর অন্যদেরকে তাদের বেশি বেশি করে চোর মনে হয়। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও যুগোযোগী ও দুরদর্শী সিদ্ধান্তের কারণে এই বন্দরের উন্নয়ন ঘটছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad