Ad

নাপায় ক্ষতিকর কিছু পায়নি ওষুধ প্রশাসন, তারপরও কাটেনি ধোঁয়াসা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
b7ZJdKDMmAQoOAUQ35CXO0D3J18vbBmoImyEr1aS
Durbin News

সূব্রত চন্দঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ সেবন করে দুই সহোদরের মৃত্যুর অভিযোগের উঠার পর অভিযুক্ত দোকানের কয়েকটি ব্যাচের ওষুধের নমুনা পরীক্ষা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেই পরীক্ষায় ক্ষতিকর কিছু পায়নি সংস্থাটি। তবে শিশু দুটি যেই বোতলের ওষুধ সেবন করেছিল, তা পরীক্ষার ফলাফল না আসায় এখনো বিষয়টি নিয়ে পুরোপুরি কাটেনি ধোঁয়াসা।

সোমবার (১৪ মার্চ) বিকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান, ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদুটিকে যেই দোকানের নাপা সিরাপ খাওয়ানো হয়েছিল, সেই দোকানের তিনটি ব্যাচের মোট আটটি সিরাপ জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় সেগুলো মানসম্মত ও ঝুঁকিমুক্ত পাওয়া গেছে। অর্থাৎ, ওষুধের গুনগত মান নিয়ে কোনো সমস্যা নেই।

তবে শিশু দুটিকে যেই বোতলের ওষুধ খাওয়ানো হয়েছিল সেটি সিআইডির কাছে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, “বাচ্চারা যে সিরাপ খেয়েছে সেটা জব্দ করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেটা সিআইডি জব্দ করেছে। সিআইডি রিপোর্ট এলে পরিষ্কার করে বলা সম্ভব হবে, সেটিতে কোনো সমস্যা ছিল কিনা।”

গত বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নাপা সিরাপ সেবনে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। নিহত ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) সহোদর ও ওই গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের সন্তান।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন থেকে তাদের দুই ভাইয়ের জ্বর ছিল। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের ‘মা ফার্মেসি’ থেকে নাপা সিরাপ এনে একই বোতল থেকে তাদের দুইজনকে খাওয়ানো হয়েছিল। এরপরই দুই ভাই বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টা দিকে প্রথমে ইয়াসিন ও বাড়িতে ফেরার পর রাত সাড়ে ১০টার দিকে মোরসালিন মারা যায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে জেলার সকল বিক্রেতাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাপা সিরাপ ও নাপা ড্রপ বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। পাশাপাশি ওষুধ প্রশাসন অধিদপ্তরও সারা দেশে গত বছরের ডিসেম্বর মাসের ৩২১১৩১২১ ব্যাচের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এছাড়া শিশু দুটির মৃত্যুর ঘটনা তদন্তে তিনটি আলাদা আলাদ কমিটিও করা হয়েছে। একটি সাধারণ ডায়েরি করা হয়েছে আশুগঞ্জ থানায়। যে দোকান থেকে সিরাপটি কেনা হয়েছিল সেটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনটি ব্যাচের ওষুধ জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে নাপা সিরাপ খেয়ে শিশুর মৃত্যুর ঘটনা চাউর হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় নাপা সিরাপ বিক্রি ও সেবন বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। মূলত ভয় থেকেই কেউ নাপা সিরাপ সেবন করছে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad