রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় শনিবার (৬ ফেব্রুয়ারি) যৌথ বাহিনীর অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সরঞ্জাম। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।