টাইম ম্যাগাজিনতারেক রহমান-এর নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
নুরুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো জাতির জন্য গর্বের। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে নতুন মর্যাদা অর্জন করেছে।
চিফ হুইপ তার বক্তব্যে বলেন, “বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় আমাদের নেতা ও প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তি দেশের জন্য এক বড় প্রাপ্তি। এটি প্রতিটি বাংলাদেশির সম্মান।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে তারেক রহমান দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে চিফ হুইপ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষিখাতে সহায়তা এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা প্রদানের বিষয়গুলো উল্লেখ করেন। এসব পদক্ষেপকে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে তুলে ধরেন।
কায়সার কামালএ অর্জনকে গোটা জাতির সম্মান হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।









