
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন, তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রচারিত নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করায় মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়ে গেছে। করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন।
নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।
উল্লেখ্য ২০২০ সালের ৮ ই মার্চ সর্বপ্রথম বাংলাদেশে তিন জনের দেহে করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে করোনা শনাক্ত হয়ে একজনের মৃত্যু হয়।



