শনিবার (১২ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে শেখ হাসিনা তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তিনি নিজেই জানতেন তারা কোথায় আছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসব বিষয় এখন জনগণের কাছে পরিষ্কার হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের পরিবর্তে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

citytouch 728-X-90

এ সময় লালমোহনের স্থানীয় রাজনীতি ও ২০১০ সালের উপনির্বাচন নিয়েও বক্তব্য দেন মেজর হাফিজ।