শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শিম বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে। এছাড়া টমেটো ১২০, গাজর ১৪০, করলা ১০০ এবং ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বর্ষার কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে সমস্যা হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে খুচরা বাজারে দাম বেড়েছে। শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে বাজারে এলে দাম কমতে পারে বলে জানান তারা।
এদিকে বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় সংসারের বাজার খরচও বাড়ছে।









