শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার হওয়া তিনজন হলেন—ওবায়দুল্লাহ (৩৮), সৌরভ (২০) ও শান্তা (১৬)। নিখোঁজ রয়েছেন শান্ত (২৪)।
পুলিশ জানায়, নদীর প্রবল স্রোতে গোসল করতে নামা তিনজন তলিয়ে গেলে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও পানিতে ডুবে যান। পরে দীর্ঘ তল্লাশির পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছে।









