শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।









