ধর্ম


হজের নিবন্ধনের সময় বাড়লো


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার

হজের নিবন্ধনের সময় বাড়লো
সময় বেড়েছে হজযাত্রী নিবন্ধনের। চলতি বছরের শেষ দিন পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। রোববার (১০ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানায়।

আগের নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববারই হজের নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। তবে, রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ হাজার ৯৩৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৯২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৪৪ জন নিবন্ধন করেছেন।

কিন্তু কোটা অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এ অবস্থায় হজের নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার।


জনপ্রিয়


ধর্ম থেকে আরও পড়ুন

আরাফাতের ময়দানে ১৬ লাখ হজযাত্রীর ক্ষমা ও রহমতের প্রার্থনা

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘ওকুফে আরাফাহ’ পালনে মঙ্গলবার ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখের বেশি হজযাত্রী। মহান আল্লাহর ক্ষমা ও রহমত লাভের আশায় তারা দিনভর ইবাদত, দোয়া ও জিকিরে মশগুল রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বজ্রপাতে পশু মারা গেলে কি কুরবানি আদায় হবে?

ঈদুল আজহাকে ঘিরে মুসলমানরা আগে থেকেই কুরবানির পশু কিনে প্রস্তুতি নিতে শুরু করেন। তবে অনেক সময় বজ্রপাত, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কারণে পশু মারা যেতে পারে। তখন অনেকের মনে প্রশ্ন জাগে— এমন অবস্থায় কি কুরবানি আদায় হবে, নাকি নতুন পশু কিনতে হবে?

কিয়ামতের জিজ্ঞাসাবাদ: বান্দার আমলই দেবে চূড়ান্ত সাক্ষ্য

কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা কীভাবে বান্দাদের জিজ্ঞাসাবাদ করবেন—এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা (রা.)। এই হাদিসে তুলে ধরা হয়েছে মানুষের আমল, জবাবদিহিতা এবং পরিণতির বাস্তবচিত্র।

ঈদের দিন কী করবেন, কী এড়িয়ে চলবেন

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির এক অনন্য উপলক্ষ। তবে এই আনন্দঘন দিনে ইসলামের নির্ধারিত কিছু করণীয় ও বর্জনীয় বিষয় রয়েছে, যা মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।