
কাতার বিশ্বকাপের পর পরই কোচের দায়িত্ব ছাড়বেন বর্তমান ব্রাজিলিয়ান দলের কোচ তিতে। তাঁর শূন্যস্থান পূরণের চেষ্টা আগে থেকেই শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
জানা গেছে, বেশ আগে থেকেই সিবিএফের টার্গেটে ছিলেন পেপ গার্দিওলা।
এই স্প্যানিশ কোচকে সম্প্রতি ১ কোটি ২০ লাখ ইউরো বেতন প্রস্তাব করেছে সিবিএফ। চলতি বছরের ২৩ মার্চ সিবিএফ সভাপতি হন এদনালদো রদ্রিগেজ । এরপর থেকেই জসেফ গার্দিওলার ওরফে পেপ গার্দিওলার পেছনে ছুটছে বোর্ড।
তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পেপকে যে বেতনের প্রস্তাব দিয়েছে তার চেয়ে বেশি বেতন তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটি থেকে পেয়ে থাকেন।
জানা গেছে, সিবিএফের কোচের দায়িত্বের বিষয়ে গার্দিওলার সাথে কথা বলেছে তাঁর আপন ভাই ও প্রতিনিধিরা।
উল্লেখ্য, ইংলিশ ক্লাবটির সাথে ২০২৩ সালে চুক্তির মেয়াদ ফুরোবে গার্দিওলার। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র অনুযায়ী সিবিএফ গার্দিওলাকে সেলেসাওদের কোচ বানানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ।


