নাফীজ আহমেদ, ইবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি প্রেস ক্লাব, ইবি সাংবাদিক সমিতি ও ইবি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন হয়। এ সময় সংগঠনগুলোর নেতাকর্মীরা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে তিন সাংবাদিক সংগঠন।
মৌন মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ প্রায় ৩৫ জন সাংবাদিক।
পৃথক বিবৃতিতে সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, কোনো রাজনৈতিক সংগঠন কিংবা ব্যক্তি সংবাদ সংগ্রহে বাধা দেওয়া বা সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না। দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা হামলা বা হয়রানির শিকার হলে তা স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তারা আরও বলেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, তা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। একই সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজ সরবরাহে প্রশাসনের অস্বীকৃতি তাদের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক নিপীড়ন, হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে চোখে কাপড় বেঁধে মানববন্ধন
নাফীজ আহমেদ, ইবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








