গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স ২০২৬’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়িয়ে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অধিবেশনে ‘ক্যাম্পাস থেকে ক্যারিয়ার’ বিষয়ে বক্তব্য দেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক মো. মহিউদ্দিন (সেলিম)। তিনি পর্যটন খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতিতে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অধিবেশনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোলেহ হাসান। সম্মেলনের আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহান।
এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, অধ্যাপক ড. মোহাম্মদ সাবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান ও অধ্যাপক ড. মো. খসরুল আলম।
শিল্প ও সেবা খাত থেকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মোহাম্মদ রেজাউর রহমান, মুহাম্মদ জাহিদ আল বেরুনী, এস এম রেজাউল আহসান, মো. ওহিদুল ইসলাম, মো. আমিনুর রহমান, অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ও মো. গোলাম মুর্তজা মিঠু।








