

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর একদল নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
বিভিন্ন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেল ৩টার দিকে মিছিলটি শুরু হয়। এটি হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সাম্প্রতিক একটি ধর্ষণ অভিযোগের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এস এম তারিকুল ইসলাম–এর বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগের ঘটনায় প্রশাসনের ধীরগতির সমালোচনা করেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এর আগে অভিযুক্ত ব্যক্তির একাডেমিক সনদ সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ অনুযায়ী, তিনি এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসসংলগ্ন একটি বাসায় ডেকে নিয়ে আটকে রেখে নির্যাতন করেন। ভুক্তভোগী শিক্ষার্থী পরে আশুলিয়া থানায় মামলা করেন।
নাজীহা বিনতে শামসুদ্দিনবলেন, একজন শিক্ষার্থীর ওপর এমন নির্যাতনের ঘটনায় প্রশাসনিক উদাসীনতা গ্রহণযোগ্য নয়। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সানজিদা নূরবলেন, প্রশাসন শুরু থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি যৌন নিপীড়নবিরোধী সেলকে কার্যকর করার পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।