‘তারেক রহমান আর এই সরকার চালাচ্ছেন না। বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে’—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইংরেজিতে তিনি লেখেন, “Tarique Rahman is no longer running this government. The BNP government has been hijacked.”
হাসনাত আবদুল্লাহ ঠিক কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। পোস্টটিতে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যাও দেননি।
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে এ বক্তব্যের পেছনের কারণ বা নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।










