রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৮১ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










