ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য মো. শরিফুল হক টিটুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকা থেকে ব্যক্তিগত গাড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল হক টিটু কসবা উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম আলমাস ভূঁইয়া।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিটুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

citytouch 728-X-90

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।