রাজধানীর গুলশান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকুসহ মো. জীবন মিয়া (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গুলশান-১-এর একটি খালি প্লটে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিল একটি দল।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১২-১৩ জন পালিয়ে যায়।
অভিযানে গ্রেফতার জীবন মিয়ার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









