আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। দলের অনুশীলন জার্সির পেছনে এই দুই বাংলাদেশি তারকার নামের বদলে ভিন্ন বিশেষণ লেখা হয়েছে।

ইমনকে বলা হয়েছে ‘লাকি’ (ভাগ্যবান)। মুস্তাফিজকে দেওয়া হয়েছে ‘প্রফিটিং’ (লাভজনক)।

দলের অভ্যন্তরের থিম ও অনুপ্রেরণা হিসেবে এই নিকনেম ব্যবহার করা হয়েছে। এছাড়া দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম রাখা হয়েছে ‘ঈগল’, অন্য খেলোয়াড়দেরও দেওয়া হয়েছে যেমন এক্সপ্লোডার, ফেইথফুল বা বিশ্বস্ত।

citytouch 728-X-90

লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে জানিয়েছে, আমাদের বাঙালি ভাইদের লাহোর পা রেখেছে। ভোররাতে এসে পৌঁছালেন মুস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত।

বাংলাদেশি মোট ৬ ক্রিকেটার এই লিগে অংশ নিচ্ছেন:

মুস্তাফিজুর রহমান

পারভেজ হোসেন ইমন

শরিফুল ইসলাম

নাহিদ রানা

তানজিদ হাসান তামিম

রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডির নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলবেন)

উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল কেবল লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে এবং মাঠে কোনো দর্শক থাকবেন না।