

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন বর্তমানে বোর্ডের কোনো পদে নেই। তবে দেশের ক্রিকেটের স্বার্থে আবারও বিসিবিতে কাজ করতে আগ্রহী তিনি। বিশেষ করে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল যদি তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চান, তবে সুজন ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
২০২৪ সালের পর বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া সুজন সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। কোনো মান-অভিমান আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার আসলে কোনো রাগ-অভিমান নেই। দেশের প্রেক্ষাপটই এখন এমন, এগুলো বলে লাভ নেই। পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আমরা বোর্ডে থাকাকালীন ভালো কিছু করতে পেরেছি কি না।"
নিজের কর্মকাল নিয়ে আত্মবিশ্বাসী সুজন আরও যোগ করেন, "আমি মনে করি আমার মেয়াদে ক্রিকেটের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করেছি। সফল হয়েছি কি না, সেই বিচারের দায়িত্ব দেশের মানুষের। নিজের ঢোল নিজে পিটিয়ে তো লাভ নেই।"
বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে আশাবাদী দেশের ক্রিকেটের এই ‘চাচা’। তামিম সম্পর্কে তিনি বলেন, "তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। তামিম সবাইকে নিয়ে কাজ করতে চায়, একা কোনো কৃতিত্ব নিতে চায় না। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর যে চিন্তা, তা অবশ্যই প্রশংসনীয়।"
সুজন মনে করেন, তামিম যদি তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানকে দলের প্রয়োজনে ব্যবহার করতে চান, তবে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি অবশ্যই পাশে থাকবেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।