Ad

বিউটিসার্কাস নিয়ে হাজির হচ্ছেন জয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T19_51_12_519Z
Durbin News

চূড়ান্ত হলো জয়া আহসান অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা 'বিউটি সার্কাসের' মুক্তির তারিখ। পাঁচ বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।সেন্সরে প্রদর্শনির পর আনকাট ছাড়পত্র পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তারকাবহুল এই সিনেমাটি। একঝাঁক গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন "বিউটি সার্কাসে"। এতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে। এছাড়াও শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ আরও অনেকেই অভিনয় করেছেন।তারকাবহুল চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একজন সার্কাস কর্মীর জীবনের সুখ-দুঃখের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এতে জয়া আহসানকে দেখা যাবে বিউটি চরিত্রে। গল্পে সার্কাসের মালিক ও প্রধান নারী যাদুশিল্পী তিনি।তার যাদু প্রদর্শনীর কারিশমা আর রূপে সবাই মুগ্ধ। সবার মতো এলাকার তিন প্রভাবশালী ব্যক্তির নজরেও আসেন তিনি। এরপরই বিউটিকে নিজের করে পাবার প্রতিযোগিতায় নামে তারা। এতে এক সময় হুমকির মুখে পড়ে যায় পুরো সার্কাস। কিন্তু কৌশলী বিউটি হাল ছাড়বার পাত্রী নয়। সে আপন শক্তিতে টিকে থাকে। বুদ্ধির জোরে শেষ পর্যন্ত কাটিয়ে ওঠে গভীর সংকট।এই ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান জানান, তার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজ ‘বিউটি সার্কাস’। অনেক কষ্ট করে শুটিং করেছেন তিনি। সার্কাস শিল্পীদের মতো প্রশিক্ষণ নিয়ে তাদের মতো করে অভিনয় করতে হয়েছে। এমনকি কাজটি করতে গিয়ে জীবন ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল। ছবিটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলে আশা করছেন তিনি।২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে নির্মিত হলেও এর প্রযোজনায় অংশ নেয় ইমপ্রেস টেলিফিল্ম।দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়েছিল।‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটিতে দুইশত জন নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য তিনি বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য-মেলার আয়োজন করেন। ২০২০-এর পহেলা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও করোনাসহ বিভিন্ন কারণে গত দু’বছর মুক্তি থেমে ছিল।অবশেষে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেন নির্মাতা মাহমুদ দিদার। এরই মধ্যে মুক্তির সকল প্রস্তুতি সেরে ফেলেছে সহপ্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ছবির কলাকুশলীরা গত সপ্তাহ থেকেই অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসেবে একটি প্রোমোশনাল ভিডিও উন্মুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।গত ৩১ আগস্ট তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাতে পোস্টার তুলে দেন নির্মাতা মাহমুদ দিদার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। ‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশের বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। আশা করা যাচ্ছে নতুন সিনেমার মাধ্যমে আবারও দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করবেন তিনি। টিজার প্রকাশের পর দর্শকদের মাঝে ব্যপক প্রত্যাশা তৈরি হয়েছিল ছবিটিকে ঘিরে। এবার হলে গিয়ে সে প্রত্যাশা কতটা পূরণ হবে সেটিই এখন দেখার অপেক্ষা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad