Ad

প্রথমবারের মতো অন্যের সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T19_51_56_593Z
Durbin News

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা অনন্ত জলিল।এতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে।এ ছবির জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা, এ নিয়ে এতদিন দর্শকদের আগ্রহ ছিলো তুঙ্গে। অবশেষে বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে জানা গেলো সেটি। গত ৩রা সেপ্টেম্বর এফডিসিতে 'কিল হিম' ছবির মহরত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে জানা যায়, অনন্ত জলিলকে এর জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা দেওয়া হবে।শুধু অনন্তই নয়, এ ছবিতে অভিনয়ের জন্য স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাও বিপুল টাকা পারিশ্রমিক নিচ্ছেন। জানা গেছে, তিনি পাবেন ১০ লক্ষ টাকা।ছবির মহরত অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক ইকবাল।ওই অনুষ্ঠানে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'কিল হিম' ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।এর আগে ঢাকাই সিনেমার ইতিহাসে এত বেশি পারিশ্রমিক আর কোনো অভিনেতা নেয়নি বলে জানান পরিচালক।‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে। এছাড়াও থাকবেন বাংলাদেশের জনপ্রিয় তারকা রুবেল। এ সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। জানা গেছে, সব কিছু মিলিয়ে পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে এটি।চলতি বছরের অক্টোবরে ছবিটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে হবে এর শুটিং।'কিল হিম' সিনেমা প্রসঙ্গে অনন্ত জলিলকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এই সিনেমায় একজন অভিনেতা হিসেবে অভিনয় করছেন তিনি। প্রযোজকের সঙ্গে তার শুধুমাত্র অভিনয়ের বিষয়েই চুক্তি হয়েছে। যেহেতু অন্যের সিনেমা, তাই এটা নিয়ে এই মুহূর্তে আর কিছুই বলতে পারছেন না তিনি। যেদিন প্রযোজক বিস্তারিত জানাবেন সেদিন দর্শকরা সব জানতে পারবেন।মহরত উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই।ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও। সেখানে তারা জানান, সিনেমাকে ঘিরে এখনো নানা ধরনের পরিকল্পনা রয়েছে তাদের, যা সময় হলেই প্রকাশ্যে আনবেন।মহরতে জানানো হয়, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।জনপ্রিয় তারকা জুটি অনন্ত-বর্ষার সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ছিলো ‘দিন দ্যা ডে’। যেটি যৌথভাবে নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশি পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল।এতে এ তারকা দম্পতি ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। অবশ্য ছবিটি মুক্তির পর খুব বেশি আয় করতে পারেনি। বিগ বাজেটের সিনেমা হিসেবে শুরুতে বেশ আলোচিত হলেও পরবর্তীতে বিতর্কের মুখেও পড়ে এটি।'দিন দ্য ডে'র পর এবার নতুন মিশন শুরু করছেন অনন্ত-বর্ষা। এখন শুধু দেখার পালা, এই মিশনে এই তারকা দম্পতি কতোটা সফল হন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad