Ad

নতুন জুটি গড়তে যাচ্ছেন অপু বিশ্বাস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
35583744215_59267c864b_b
Durbin News

একটা সময় ছিল সাবেক স্বামী শাকিব খান ছাড়া আর কোনো নায়কের বিপরীতে দেখাই যেত না অপু বিশ্বাসকে। তবে এখন আর শাকিবের সঙ্গে সিনেমা করেন না তিনি। গত কয়েক বছরে নিরব হোসেন, বাপ্পী চৌধুরী এবং জয় চৌধুরীর মতো নায়কদের বিপরীতে কাজ করেছেন এ অভিনেত্রী। সেই ধারাবাকিতায় এবার তার নায়কদের তালিকায় যুক্ত হলো সায়মনের নাম। সম্প্রতি তারা ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সায়মন নিজেই। প্রথমবার অপুর সাথে জুটি গড়ে বেশ আনন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেতা।সরকারি অনুদানের নির্মিত হবে এ সিনেমাটি। অভিনয়ের পাশিপাশি সিনেমার সহপ্রযোজনায় আছেন ঢালিউডের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় প্রযোজক হিসেবে অপুর এটাই প্রথম কাজ। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে এবার তাঁর নতুন পরিচয় হবে প্রযোজক অপু বিশ্বাস।নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রোডাকশন হাউস' এর ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী। একজন তাঁতশ্রমিকের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে।অন্যদিকে তার বিপরীতে একজন তাঁতশ্রমিক হিসেবে অভিনয় করা সাইমনের চরিত্রের নাম রাজু।মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তাই দেখানো হবে সিনেমায়।‘লাল শাড়ি'র কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।নির্মাতা জানান, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে। এরই মধ্যে সিনেমাটির শুটিং এর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক ও পরিচালক।অনুদানের জন্য প্রথম আবেদনেই সফল হয়েছেন প্রযোজক অপু। ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছে প্রতিষ্ঠানটি।এরই মধ্যে চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা হাতে পেয়েছেন অপু বিশ্বাস।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পাওয়ার পরপরই সিনেমার অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেন তিনি।নিজের প্রযোজনা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলে আশা করছেন এ নায়িকা।দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। রয়েছে অনেকগুলো ব্যবসাসফল ছবি।একটা সময় তার জনপ্রিয়তা ছিলো আকাশছোঁয়া। এরপর সন্তান আর সংসার সামলাতে হঠাৎ করেই বিরতি নেন পর্দা থেকে।ফিরে এসেও খুব একটা নিয়মিত ছিলেন না।মাঝে দু-একটা সিনেমা মুক্তি পেলেও খুব একটা ভালো দর্শক প্রিয়তা পায়নি সেগুলো।তবে এবার বেশ প্রস্তুতি নিয়েই শুরু করছেন ক্যারিয়ারে দ্বিতীয় পার্ট। ধীরে ধীরে সিনেমায় সরব হচ্ছেন তিনি। জুটি বাঁধছেন একাধিক নায়কের সঙ্গে।আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাবে অপু অভিনীত প্রথম টলিউড সিনেমা 'আজকের শর্টকার্ট'। পশ্চিমবঙ্গে মুক্তির ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশেও মুক্তি পাবে এই ছবি।সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন অপু। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন তিনি। একটি তেলের ব্র্যান্ডের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। খুব শিগগির শুরু হবে শুটিং। ঢাকার গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad