মাসুদ রানা-মেহেরপুর:

মেহেরপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৬০টি অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


citytouch 728-X-90

​আজ সোমবার গাংনী উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘সেলাই মেশিন বিতরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।


সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: নাবিদ হোসেন।


ভুক্তভোগী অসহায় ৬০ জন হতদরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে নেওয়া হয়


​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া ও দুস্থ নারী-পুরুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা পালন করবে। প্রাপ্ত সেলাই মেশিন সঠিকভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পরিবারগুলো নিজেদের জীবিকা নির্বাহ ও পারিবারিক আয় বৃদ্ধিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন।গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পেয়ে অসহায় পরিবারের সদস্যরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।