নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

citytouch 728-X-90

নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নেত্রকোণা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি পাকা দেয়ালে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ফারুক আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।