.webp&w=3840&q=75)

সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ার প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শিল্পখাতের চলমান সংকটকে নজিরবিহীন উল্লেখ করে এই সিদ্ধান্তকে ‘শেষ উপায়’ বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল। সংবাদ সম্মেলনে বিটিএমএর ঊর্ধ্বতন নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই দেশের সব টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ থাকবে। বিষয়টি শুধু উৎপাদন বন্ধের মধ্যে সীমাবদ্ধ নয়—বর্তমানে আমাদের ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতাও পুরোপুরি শেষ হয়ে গেছে।
তিনি শিল্পমালিকদের আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, টানা লোকসানের কারণে আমাদের মূলধন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আজ যদি সব সম্পত্তি বিক্রি করেও দিই, তাহলেও ব্যাংকের পাওনা শোধ করা সম্ভব হবে না। এই অবস্থায় শিল্প পরিচালনা করা আমাদের পক্ষে আর বাস্তবসম্মত নয়।
বিটিএমএ সভাপতি অভিযোগ করেন, সংকট নিরসনে সরকারের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা
করে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই দায়িত্ব এড়িয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছে এক ধরনের ‘পিলো পাসিং’ চলছে। সংকটের স্থায়ী সমাধানে কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি।
বিটিএমএর দাবি, নীতিগত সহায়তা, জ্বালানি ও উৎপাদন ব্যয় হ্রাস, ব্যাংক ঋণ পুনঃতফসিলসহ জরুরি সিদ্ধান্ত না এলে দেশের টেক্সটাইল খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই খাত বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান, রপ্তানি এবং পুরো তৈরি পোশাক শিল্পেই বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ না এলে ঘোষিত এই শিল্প বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।