শিক্ষা
সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগ সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা, এবং ডিজিটাল বৈষম্য হ্রাসের অঙ্গীকারের অংশ।
প্রাথমিকভাবে লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় এই সুবিধা চালু করা হবে। এর বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্যরা, সচিব, আইসিটি বিভাগের পরিচালক, হিট প্রকল্পের পরিচালক ও বিডিরেনের সিইওসহ অন্যান্য কর্মকর্তারা।
জনপ্রিয়
শিক্ষা থেকে আরও পড়ুন
সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল মিল
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়
দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




