শোবিজ অঙ্গনে অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সাবিলা নূর বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গুঞ্জনের কেন্দ্রে রয়েছে সাবিলা অভিনীত সিনেমা ‘রকস্টার’। শোবিজসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, সিনেমাটির শুটিংয়ের সময় ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এ সম্পর্কের কারণে তাঁর দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অভিনেতা শাকিব খানের সঙ্গেও সাবিলার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে শাকিবের ঘনিষ্ঠজনদের দাবি, তাঁদের সম্পর্ক পেশাগত পরিসরেই সীমাবদ্ধ। এ বিষয়ে শাকিব খানের সরাসরি বক্তব্যও পাওয়া যায়নি।
সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। ফলে বিচ্ছেদ কিংবা নতুন সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বিয়ের আগে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।








