বিনোদন
স্বতন্ত্র প্রার্থী বললে কষ্ট লাগে নায়িকা মাহির
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, স্বতন্ত্র বললেই আমার মনে কষ্ট লাগে। কারণ আমি মনে-প্রাণে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি, তার নৌকাকে নিজের নৌকা মনে করি।
তাহলে নৌকার প্রতীক ছাড়া প্রার্থী হওয়া কেন? মাহির উত্তর, প্রধানমন্ত্রী এবার নির্দেশ দিয়েছেন, কোনো এলাকায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী বের না হয়ে আসে। এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের আশেপাশে যারা আছে, ছোট ছোট দল আছে তাদেরকে আমরা যাতে হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ দেই, এই নির্বাচন বরাবরের মতোই সুষ্টু নির্বাচন হবে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
এই নায়িকা আরও বলেন, আমার মনে হচ্ছিল, রাজশাহী-১ আসনে মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সুযোগ আছে। তাই আমার মনে হলো প্রধানমন্ত্রীর দেখানো নির্দেশে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করবো। আমি এখানে অংশগ্রহণ করলে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







