বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন রাজ্যের কিয়াউক্ত শহরে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন আউং মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা অভিযোগ করেছেন, সামরিক বাহিনী জনবহুল বাজার, স্কুল, বেসামরিক নাগরিক ও আবাসিক ভবনগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু এদিকে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে ওই বিমান হামলায় ৫০ জন নিহতের খবরে তারা উদ্বিগ্ন। জাতিসংঘ মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা প্রমাণ করে মিয়ানমারে শরণার্থী ও বাস্তুচ্যুতদের নিরাপদে প্রত্যাবর্তনের পরিবেশ এখনো নেই। মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।করেছে।


citytouch 728-X-90