
দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটকালে দ্বায়িত্ব নেয়ার ২৪ ঘন্টা না পরতেই নিজের পদ থেকে সরে দাড়ালেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সারবি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সারবি। খবর রয়টার্স,দ্য টাইমস অফ ইন্ডিয়া।
গতকাল প্রেসিডেন্ট গাতাবায়া রাজাপাকসে তার ভাই অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে বরখাস্ত করে সাবরিকে নিয়োগ দেন। তবে একদিনের মাথায় তিনিও পদত্যাগ করলেন।
প্রেসিডেন্টের কাছে দেওয়া এক চিঠিতে সাবরি জানান, আমি অর্থমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। অসুবিধার কারণে দু:খ প্রকাশ করছি।
এছাড়াও তিনি আরো বলেন,দেশের এই নজিরবিহীন সংকট নিরসনে নতুন একজন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া উচিত, যিনি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিনব প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন।
উল্লেখ্য, সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরালও পদত্যাগ করেন। একইদিনে দেশটির ২৬ মন্ত্রী একযোগে পদত্যাগ করেন।
তবে নিজেদের পদ থেকে সরে দাড়ায়নি প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।


