বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি অস্থায়ী নিয়োগ। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরির কর্মস্থল হবে রাজশাহী।
নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১টি
আবেদন শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬ বিকেল ৪টা
আবেদন পদ্ধতি: অফলাইন
কর্মস্থল: বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২৮ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী)
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
পরীক্ষার ফি বাবদ আবেদনকারীকে ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।










