বেসরকারি প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
৪ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার
পদসংখ্যা: ১৫০ জন
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা
প্রার্থীকে বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। কাজের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে টিএ/ডিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ও চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস রয়েছে।
নিয়োগের ছয় মাস পর অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদটি টেরিটরি সেলস ম্যানেজারে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে আবেদন করুন।
আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২৬।










