দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

citytouch 728-X-90

পদের বিবরণ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)
বিভাগ: ব্র্যান্ড
পদসংখ্যা: ১০০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা

প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ৪০ হাজার টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬