বেসরকারি ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব কার্ড সেলস (এসএভিপি টু এফভিপি) পদে জনবল নিয়োগ দেবে। ৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
পদটিতে আবেদন করতে প্রার্থীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব কার্ড সেলস (এসএভিপি টু এফভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমান
অভিজ্ঞতা: ১২ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়োগের সময় আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে আবেদন লিংক।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬।










