জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৯তম গ্রেডের ৮টি পদে মোট ১১৯ জন কর্মী নিয়োগ দেবে।
গত ১৩ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন চলবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে—
- কম্পিউটার অপারেটর — ৩ জন
- পরিসংখ্যানবিদ — ৪ জন
- কোল্ড চেইন টেকনিশিয়ান — ১ জন
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৪ জন
- স্টোর কিপার — ৫ জন
- স্বাস্থ্য সহকারী — ৯৭ জন
- ড্রাইভার — ৪ জন
- ল্যাব অ্যাটেনডেন্ট — ১ জন
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
- কম্পিউটার অপারেটর: বিজ্ঞান বিভাগে স্নাতক
- পরিসংখ্যানবিদ: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক
- কোল্ড চেইন টেকনিশিয়ান: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি
- অফিস সহকারী, স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী: এইচএসসি পাস
- ড্রাইভার: অষ্টম শ্রেণি পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স
- ল্যাব অ্যাটেনডেন্ট: এসএসসি পাস
বয়স ও আবেদন যোগ্যতা
প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
- ১ থেকে ৭ নম্বর পদের জন্য: ১১২ টাকা
- ৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ওয়েবসাইট:
csnarsingdi.teletalk.com.bd










