জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ৩৪টি পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট ২০২৬ থেকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ২৯ জন, ফার্ম ম্যানেজার পদে ২ জন (স্থায়ী/অস্থায়ী), সহকারী পরিচালক (অর্থ) পদে ১ জন, সহকারী পরিচালক (হিসাব ও অর্থ) পদে ১ জন (অস্থায়ী) এবং অডিট অফিসার পদে ১ জন।

এসব পদের বেতন জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

citytouch 728-X-90

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদভেদে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিনার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত যোগ্যতা, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি জানতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।