অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে অ্যাপেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
https://www.apexfootwearltd.comআবেদন করার লিংক: অফিসিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডপদের নাম: অফিসার/এক্সিকিউটিভবিভাগ: ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: লেদার/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: ট্যানারি/ফুটওয়্যারে কাজের দক্ষতা এবং জুতা পণ্য উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞানঅভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: কারখানায়প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তির জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার পরিষেবা, অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬










