
চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়ায় সন্দেহে বন্ধুকে হত্যার ঘটনায় সালাউদ্দিন ও তার সহযোগী আবদুর রহমানকে প্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
এক সংবাদ পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে প্রধান আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এসময় ফরিদ ও সালাউদ্দিন দুজন বন্ধু ছিলেন বলে জানান তিনি। সালাউদ্দিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে বসবাস করতেন । তার প্রথম স্ত্রীর সাথে ফরিদের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে সন্দেহ করেন সালাউদ্দিন।
পুলিশ সুপার আরো জানান, পরিকল্পনা অনুযায়ী শনিবার সকাল ৭টায় সালাউদ্দিন তার ছেলে আরাফাতকে ফরিদের ঘরের ভাঙা সানশেডের ভেতর দিয়ে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করান। পরে তার ছেলে ঘরের পেছনের দরজা খুলে দিলে ঘাতক সালাউদ্দিন ও তার সহযোগী ঘরে প্রবেশ করে। ঘরে থাকা দা বটি দিয়ে ফরিদের গলায় ও কানে উপর্যুপরি আঘাত করে হত্যা তাকে করেন
এ সময়, নিহতের মানি ব্যাগে থাকা ১০ হাজার টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যান তারা।


