শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ঘাট। ৭ নম্বর ঘাটটি গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে। ফলে ওই ঘাটে কোনো ফেরি ভিড়তে পারছে না।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, নদীতে প্রবল স্রোতের কারণে ঘাট এলাকায় পলি জমে নাব্য সংকট তৈরি হয়েছে। এতে ৭ নম্বর ঘাটে ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না।

citytouch 728-X-90

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি চলাচল করছে। তবে দুটি ঘাট সচল থাকায় যানবাহন পারাপারে চাপ তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান বলেন, প্রবল স্রোতের কারণে পলি জমে ৭ নম্বর ঘাটে নাব্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে।