নিজস্ব প্রতিবেদকঃ বিল ইয়ানূর তালুকদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাস্যজ্জল ভঙ্গিতে হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে দাড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দোনাল্ড ট্রাম্প। আর তার পাশেই রয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা জোবায়দা রহমান। এ যেন দুজন মিলে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন সকল সমালোচকদের।


citytouch 728-X-90

নিউইয়র্কের লোটে প্যালেস হোটেলের আনুষ্ঠানিক সংবর্ধনায় তোলা এই একটিমাত্র ছবি মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বিশ্বমঞ্চে বাংলাদেশের সরকারপ্রধানের এমন দৃশ্য প্রকাশ্যে আসতেই একশ্রেণির সমালোচক উঠেপড়ে লাগেন একে বিতর্কিত করতে। ছবিটিকে ‘এআই দিয়ে তৈরি ভুয়া ছবি’ কিংবা ‘কার্ডবোর্ড কাটআউট’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হয় পরিকল্পিত অপপ্রচার। এমনকি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে সন্দেহ উসকে দিয়ে পোস্ট দেন; যদিও তথ্য ও সত্যের অকাট্য চাপের মুখে দ্রুতই নিজের অবস্থান থেকে সরে এসে সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হন তিনি।


প্রকৃতপক্ষে, হোয়াইট হাউসের নিজস্ব আলোকচিত্রীর ফ্রেমে বন্দি হওয়া এই কূটনৈতিক মুহূর্ত ঘিরে বিরোধীদের সাজানো গল্প ধোপে টেকেনি। দ্য ডিসেন্ট সহ, আন্তর্জাতিক তথ্য যাচাইকারী সংস্থাগুলোর অনুসন্ধানে নিশ্চিত প্রমাণ মিলেছে, ছবিটি শতভাগ বাস্তব। 


অনুসন্ধানে উঠে এসেছে, একই সংবর্ধনা অনুষ্ঠানে নির্দিষ্ট এক জায়গায় দাঁড়িয়ে বিশ্বনেতাদের সঙ্গে ছবি তুলেছিলেন ট্রাম্প। ফলে রোমানিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তোলা ছবিতেও ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি ও ‘থাম্বস আপ’ মুদ্রার হুবহু মিল দেখা যায়। একই আলোকচিত্রী, অপরিবর্তিত ব্যাকগ্রাউন্ড ও নির্ধারিত প্রটোকলের কারণেই ছবিগুলোর কম্পোজিশন প্রায় অভিন্ন ছিল।


কসোভোর প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক এআই ছবিকে পুঁজি করে বাংলাদেশের বাস্তব অর্জনকে ভুয়া প্রমাণের যে ব্যর্থ নাটক সাজানো হয়েছিল, প্রযুক্তিনির্ভর ফ্যাক্ট-চেকিংয়ে তা পুরোপুরি ধসে পড়েছে।