বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি।
বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ দেশটিতে সফর করেন। সফরকালে তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পাশাপাশি মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের বাহরাইন সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাহরাইনের চিফ অব স্টাফ।









