প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দাউদ মিয়া। তাকে বদলিপূর্বক এ পদে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দাউদ মিয়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দাউদ মিয়াকে তার বর্তমান দায়িত্ব থেকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।








