প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজ জেসমিন নাহারকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।