রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ৯টার দিকে থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
পুলিশের তথ্যমতে, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা থানার গেটের বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।








