বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে করা হয়েছে বিআইআইএসএসের নতুন মহাপরিচালক।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব (সংযুক্ত) জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব পালন করবেন।









